দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দীর্ঘদিন ধরে সংগীতাঙ্গনে কাজ করছেন ডিকিউ মিথুন। ড্রামার হিসেবে পারফর্ম করেছেন দেশের প্রথম সারির অনেক শিল্পী ও ব্যান্ডের সঙ্গে। বর্তমানে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন তিনি। এবার সেখানেই পেলেন সংগীতের স্বীকৃতি। ‘ঢালিউড অ্যাওয়ার্ড ২০২৬’-এ সেরা ড্রামারের পুরস্কার জিতেছেন মিথুন।
গত ১০ অক্টোবর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত হয় ‘ঢালিউড অ্যাওয়ার্ড ২০২৬’। এ আয়োজনে সেরা ড্রামার নির্বাচিত হয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন মিথুন।
নিজের অনুভূতি জানিয়ে মিথুন বলেন, ‘দীর্ঘ ২৬ বছর ধরে আমেরিকার মতো দেশে এই পুরস্কার অনুষ্ঠিত হচ্ছে। বলতে গেলে, শৈশবেই আমার মনে স্বপ্ন জেগেছিল, কবে এই পুরস্কার পাব! চট্টগ্রাম থেকে উঠে এসে ঢাকায়, আর এখন যুক্তরাষ্ট্রে এসে সেরা ড্রামারের পুরস্কার পেলাম। এটা আমার জন্য অত্যন্ত গৌরবের। আমার অনেক বড় স্বপ্ন পূরণ হয়েছে।’
ব্যান্ডসংগীতের জন্য পরিচিত চট্টগ্রামের আগ্রাবাদে জন্ম ও বেড়ে ওঠা মিথুনের। সপ্তম শ্রেণিতে পড়ার সময় সংগীতে হাতেখড়ি হয় তার। শুরুতে স্থানীয় কয়েকটি ব্যান্ডের সঙ্গে ড্রামস বাজাতেন। পরে ২০১১ সালে ‘নেসক্যাফে গেটসেট রক’ প্রতিযোগিতায় ড্রামার বিভাগে তৃতীয় স্থান অর্জন করেন। সেই অনুপ্রেরণায় ২০১২ সালে ঢাকায় এসে পুরোদমে সংগীতচর্চা শুরু করেন তিনি।
এরপর একে একে কুমার বিশ্বজিৎ, তাহসান খান, জয় শাহরিয়ার, মিলা ও পারভেজসহ অনেক জনপ্রিয় শিল্পীর সঙ্গে ড্রামস বাজিয়েছেন মিথুন। তার ভাষ্য, ‘দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেল মিলিয়ে প্রায় ৭০০টির বেশি লাইভ অনুষ্ঠান এবং প্রায় দুই হাজার কনসার্টে ড্রামস বাজিয়েছি।’
সংগীতের টানেই ২০২৪ সালের মার্চে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান মিথুন। সেখানেও অব্যাহত রেখেছেন তার সংগীতযাত্রা। মূলত একজন সেশন প্লেয়ার হিসেবে কাজ করেন তিনি। খুরশীদ আলম, পান্থ কানাই, পথিক নবী, শফি মণ্ডল, রন্টি দাস, হাসান (আর্ক), সামিনা চৌধুরী, রিংকু ও রেশমি মির্জাসহ অনেক শিল্পীর সঙ্গে ড্রামস বাজিয়েছেন তিনি।
মিথুন বলেন, ‘যুক্তরাষ্ট্রেও নিয়মিত ড্রামস বাজিয়ে কাটছে আমার দিন। দেশের বড় বড় শিল্পীর অনুষ্ঠানে বাজাচ্ছি। দেশ ছেড়ে এলেও সংগীত বা ড্রামস আমার সঙ্গেই আছে।’
সংগীত নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনাও রয়েছে মিথুনের। যুক্তরাষ্ট্রে বসবাসরত বাঙালি শিশুদের দেশের সংগীত ও সংস্কৃতির সঙ্গে পরিচিত করে তুলতে একটি মিউজিক স্কুল চালু করতে চান তিনি।
মিথুন বলেন, ‘মিউজিকই আমার ধ্যানজ্ঞান। সংগীত নিয়ে অনেক দূর যেতে চাই। আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজ করতে চাই, সেই লক্ষ্যের দ্বারপ্রান্তে চলে এসেছি। বিস্তারিত এখনই বলছি না। এটুকুই বলতে পারি, এমন কিছু কাজ করব, যার মাধ্যমে আমার দেশ ও আমার শহর চট্টগ্রামের নাম উজ্জ্বল হবে।’
উল্লেখ, ২০২৪ সালের ২৮ জুলাই যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া স্টেট অ্যাসেম্বলির সদস্য ড. কোরি এ. জ্যাকসনের কাছ থেকে বাংলাদেশি কমিউনিটিকে সহযোগিতার জন্য ‘কমিউনিটি চ্যাম্পিয়ন’ স্বীকৃতি পান মিথুন। এ ছাড়া ‘লালন মেলা ইউএসএ ২০২৪’ এবং অরেঞ্জ কাউন্টির ‘গ্রীষ্ম বরণ উৎসব’-এ বিশেষ সম্মাননা পেয়েছেন তিনি।
যে আই